“আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই”-দেব-শুভশ্রীর ভাঙলো নীরাবতা, প্রশংসায় মুখর দুজন

এক সময়ের আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলী। তাদের প্রেম, বিচ্ছেদ এবং তারপর দীর্ঘ নীরবতা ভেঙে এবার একে অপরের প্রশংসায় মুখর হয়েছেন। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’। এই ছবির প্রচারকে কেন্দ্র করেই যেন ফের আলোচনায় উঠে এসেছেন এই প্রাক্তন জুটি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেব তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে নিয়ে অকুণ্ঠ প্রশংসা করেছেন। দেব বলেন, “আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশাপাশি দাঁড়ালে কী বলব জানি না।” তিনি আরও যোগ করেন, “আমি তার কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার, সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে তা প্রশংসনীয়, খুব সোজা কাজ নয়।”

শুভশ্রীও দেবের প্রশংসার পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভালো কাজ করছে।”

উল্লেখ্য, দেব এবং শুভশ্রীর প্রেম ভেঙেছে অনেক বছর আগে। বর্তমানে শুভশ্রী তার স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন। অন্যদিকে, দেব অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সাংসদ হিসেবেও তার দায়িত্ব পালন করছেন। ‘ধূমকেতু’ ছবিটি অবশেষে দর্শকদের সামনে আসায় এই প্রাক্তন জুটির ভক্তরা নিঃসন্দেহে উচ্ছ্বসিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy