To tighten sagging skin: ভাঁজ পড়া ত্বক টানটান করতে মেনে চলুন, এই ৫ টি উপায়! অবশ্যই জেনেনিন

বয়সের সঙ্গে সঙ্গে শরীর ও ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এসময় ত্বকে ভাঁজ পড়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়। তবে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি বয়সের অনেক আগেই চোখে পড়ে। এর পেছনে কারণ হচ্ছে সঠিক যত্ন ও খাদ্যাভ্যাসের অভাব।
কুঁচকে যাওয়া ত্বক দীর্ঘদিন টানটান করতে চাইলে অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস ও যত্নের প্রয়োজন। অনেকেই বয়স ধরে রাখতে ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। যা হিতে বিপরীত ফল দেখিয়ে থাকে। তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতির উপর। দীর্ঘদিন ত্বক টানটান রাখতে আপনি খুব সহজেই ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। যার কোন পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো সম্পর্কে-

>> সমপরিমাণ কফি গুঁড়া ও মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণে নারকেলের তেল যোগ করুন। প্যাকটি ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলুন।

>> শসার রস ম্যাসাজ করুন ত্বকে। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন।

>> রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেল তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

>> ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে উঠিয়ে ধুয়ে ফেলুন।

>> ত্বকের বলিরেখা দূর করতে স্নানের পর অলিভ অয়েল ম্যাসাজ করুন।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy