রহস্যময় দুর্ঘটনা! বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম পরিচালক অনীক দত্ত, কী ঘটল?

কলকাতার চলচ্চিত্র জগতে বড়সড় দুর্ঘটনা! গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে নিজের বাড়ির পাঁচতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন প্রখ্যাত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে হঠাৎই এই ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের এমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গেছে।

কীভাবে পরিচালক ছাদ থেকে পড়ে গেলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিকভাবে কোনো কিছু স্পষ্ট না হলেও, পুরো বিষয়টি খতিয়ে দেখছে গড়িয়াহাট থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, এই দুঃসংবাদের খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে পরিচালককে দেখতে দ্রুত পৌঁছে গিয়েছেন তাঁর স্ত্রী। এছাড়া, অনীক দত্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হয়েছেন অভিনেতা জীতু কমল-সহ টলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ। গোটা বিষয়টি নিয়ে রহস্য থাকায় পরিবারের সদস্য ও অনুরাগীরা যথেষ্ট চিন্তিত। হাসপাতাল সূত্রে কোনো আপডেট পাওয়া না গেলেও, আপাতত তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন আপামর দর্শক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy