পকেট থেকে আর বের করতে হবে না খুচরো টাকা! টোল প্লাজায় চিরতরে বন্ধ হচ্ছে ক্যাশ পেমেন্ট?

জাতীয় সড়কে যাতায়াতকারী গাড়িচালকদের জন্য এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজাগুলি (National Highway fee plazas) সম্পূর্ণভাবে ‘ক্যাশলেস’ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকা অনুযায়ী, টোল প্লাজাগুলোতে নগদ টাকায় পেমেন্ট করার দিন এবার শেষ। ট্রাফিক জট কমাতে এবং টোল আদায় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স মেটানোর জন্য কেবল ডিজিটাল মোড ব্যবহার করা যাবে। গাড়িচালকদের হয় FASTag ব্যবহার করতে হবে, অথবা সরাসরি Unified Payments Interface (UPI)-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। আগে ফাসট্যাগ ব্যালেন্স না থাকলে নগদ টাকা দেওয়ার যে সুযোগ ছিল, তা এবার পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে। এর ফলে টোল প্লাজাগুলোতে গাড়ির লম্বা লাইন কমবে এবং জ্বালানি ও সময়— দুই-ই সাশ্রয় হবে বলে মনে করছে সড়ক ও পরিবহন মন্ত্রক।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল বিপ্লবের ফলে টোল আদায়ে জালিয়াতি কমবে এবং সরকারের কোষাগারে সঠিক পরিমাণ অর্থ জমা পড়বে। তবে যারা এখনও ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাঁদের হাতে ১ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে ফাসট্যাগ রিচার্জ বা ইউপিআই সক্রিয় করার। ১ এপ্রিলের পর কোনোভাবেই টোল প্লাজায় নগদ লেনদেন গ্রহণ করা হবে না। তাই আগামী দিনে হয়রানি এড়াতে এখনই আপনার গাড়ির ফাসট্যাগটি সচল করে নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy